বিশ্বকাপের আগে নিজেকে দারুনভাবে মেলে ধরছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারে তার জোড়া গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে ইন্টার মিয়ামি। নিজে গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেছেন আর্জেন্টাইন তারকা। বাংলাদেশ সময় গতকাল সকালে মেজর লিগ সকারের রোমাঞ্চকর ম্যাচে সিনসিনাটি এফসিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। যদিও খেলার ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়েই ছিল মিয়ামি। পরের সময়টায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোল করে জয় আদায় করে নেয় তারা। মেসির ক্যারিয়ারে এমনিতে ফর্মহীনতা বলে কিছু কখনও সেভাবে ছিলই না। বরাবরই কম-বেশি পারফর্ম করেন তিনি। মেসির জোড়া গোলের সঙ্গে মিয়ামির হয়ে গোল করেন মাতেও সিলেভেত্তি ও জার্মান বার্তেরেমি। সিনসিনাতির হয়ে গোল করেছেন কেভিন ডানকি, পাভেল বুচা ও এভানদার। এই জয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে মিয়ামি। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল এসসি।


এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে দাপটে জয়ে শিরোপার দৌড়ে টিকে রইলো ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে উড়য়ে দিয়েছে পেপ গার্দিওয়ালার দল। অ্যান্টোনি সেমেনিও দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ওমার মার্মুশ। শেষ দিকে তৃতীয় গোলটি করেন সাভিনহো। আর্লিং হালান্ড, জেরেমি ডোকুসহ শুরুর একাদশে নিয়মিত ছয়জনকে বেঞ্চে রেখে একাদশ সাজান গার্দিওয়ালা। তারপরও দারুণ পারফরমেন্স উপহার দিল দলটি। আর্সেনালের সঙ্গে ব্যবধান আবার দুই পয়েন্টে নামিয়ে আনল সিটি। ৩৬ রাউন্ড শেষে ২৩ জয় ও আট ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দু’লেরই দুটি করে ম্যাচ বাকি। সিটির দুই প্রতিপক্ষ বোর্নমাউথ আর অ্যাস্টন ভিলা। অন্যদিকে বার্নলি আর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে আর্সেনাল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews