দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার পাশাপাশি চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার সোহানুর রহমান সনি দিরাই পৌরসভার আয়লাবাজ গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার একটি বিশেষ দল আয়লাবাজ এলাকায় তাঁর নিজ বাড়ির পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন দিরাই থানার এসআই (নিরস্ত্র) শাহ আলম ও এএসআই দিবাস চন্দ্র দাস। এ সময় সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলাও রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews