অন্যদিকে হলান্ডের খেলা দেখলে কে বলবে, ২৮ বছর পর বিশ্বকাপে এসেছে তাঁর দল আর এটাই তাঁর প্রথম বিশ্বকাপ! এখন পর্যন্ত পাঁচ গোল করে ফেলেছেন, গোল্ডেন বুটের দৌড়ে ভিনিসিয়ুসের চেয়ে এগিয়ে আছেন খানিকটা। দেশের হয়ে নিজের সর্বশেষ ১৩টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের প্রতিটিতেই গোল পেয়েছেন, সব মিলে এই ম্যাচগুলোতে তাঁর গোল ২৫টি। হলান্ডদের কোচ স্তালে সলবাকেন যেমন বলছেন, বিশ্বের সেরা স্ট্রাইকার তাঁর দলেই খেলেন। নরওয়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড মনে করিয়ে দিচ্ছেন, ‘ওকে দলে পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্য। আমাদের চেষ্টা থাকবে ওকে দিয়ে যত বেশি সম্ভব গোল করানো।’ বোঝাই যাচ্ছে ব্রাজিলের ম্যাচে নরওয়ের কৌশলটা আজ কী হবে!



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews