সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও অতিরিক্ত নোটিফিকেশন ও অনাকাঙ্ক্ষিত ট্যাগিং অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অপ্রয়োজনীয় গ্রুপ, লাইভ ভিডিও বা মেনশনের নোটিফিকেশন যেমন মনোযোগ নষ্ট করে, তেমনি অনুমতি ছাড়া ট্যাগ করা পোস্টও বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।

তবে ফেসবুকের সেটিংসে কয়েকটি পরিবর্তন করলেই এসব সমস্যা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে প্রোফাইল ছবি বা থ্রি-লাইন মেনুতে যান। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে প্রবেশ করুন। প্রেফারেন্সেস বিভাগের নোটিফিকেশনস অপশনে গিয়ে লাইভ ভিডিও, গ্রুপ, ট্যাগ, রিমাইন্ডার বা অন্যান্য ক্যাটাগরির অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন।

অনুমতি ছাড়া ট্যাগ করা পোস্ট যেন সরাসরি টাইমলাইনে না আসে, সে জন্য সেটিংস থেকে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি বিভাগের প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনে যান। এরপর ‘রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপেয়ার অন ইউর প্রোফাইল’ এবং ‘রিভিউ ট্যাগস দ্যাট এড টু ইউর পোস্ট’ এই দুটি অপশন চালু করুন। এতে কেউ ট্যাগ করলেও আপনার অনুমোদন ছাড়া সেটি প্রোফাইলে দেখা যাবে না।

এ ছাড়া গ্রুপে @এভরিওয়ান মেনশনের কারণে বারবার নোটিফিকেশন এড়াতে নোটিফিকেশন থেকে ট্যাগস অপশনে প্রবেশ করুন। সেখানে ‘ব্যাচ @এভরিওয়ান ম্যানশন’ অপশনটি বন্ধ করে দিন। এরপর থেকে এ ধরনের গণ-ট্যাগের নোটিফিকেশন আর পাবেন না।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের এসব প্রাইভেসি ও নোটিফিকেশন সেটিংস ঠিকভাবে ব্যবহার করলে অপ্রয়োজনীয় বিরক্তি কমবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও স্বস্তিদায়ক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews