ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত ছাড়াই মামলা নেওয়ার অভিযোগ উঠেছে পীরগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জাকির হোসেন এবং আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আবদুল আলীম। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় ওসি মাজহারুল ইসলাম ও তদন্ত ওসি আবদুল হাকিমের বিচার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন সাংবাদিক আবদুল আলীম। ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, সাংবাদিককে ডিস্টাব না দেওয়ার জন্যে আমি ওসি তদন্তকে বলেছি এবং তাদের নাম পুলিশ প্রতিবেদনে বাদ যাবে।