প্রাণিসম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২টি পদে মোট ৫৩৮ জনকে নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। পদ দুটি হলো সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক। ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত। সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক পদ দুটির পরীক্ষা একই দিনে একই সময়ে গ্রহণ করা হবে বলে চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।