বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও ফিফার সমালোচনা করেছে তারা। উয়েফার দাবি, ২০২৮ সালের ইউরোতে টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। সংস্থাটির ভাষায়, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে একটি গাড়ি পার্কিংয়ের যে খরচ, সেই অর্থে ইউরোর পাঁচটি ম্যাচের টিকিট কেনা সম্ভব হবে।

এ ছাড়া ভিএআর ব্যবহারের নীতি এবং নতুন নিয়ম নিয়েও দুই সংস্থার অবস্থান ভিন্ন। বিশ্বকাপে ‘মিসটেকেন আইডেন্টিটি’ প্রোটোকল ব্যবহার করে ডাইভিংয়ের অভিযোগে সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখানো হয়। তবে উয়েফা তাদের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, তাদের প্রতিযোগিতায় ডাইভিংয়ের ক্ষেত্রে এই প্রটোকল ব্যবহার করা যাবে না।

একইভাবে, ফিফার উদ্যোগে বিশ্বকাপে চালু হওয়া ‘মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড’ নিয়মও মানবে না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews