ঢাকা, ৩০ মে – ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। গত দুই দিনে সিটি কর্পোরেশন এলাকা থেকে মোট ২৩ হাজার ৭৯১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তথ্যানুযায়ী ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ল্যান্ডফিলে ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য ডাম্পিং করা হয়।

এরপর ঈদের পরবর্তী দিন অর্থাৎ ২৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ল্যান্ডফিলে স্থানান্তর করা হয়েছে। দুই দিনের সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই দক্ষিণ সিটির এলাকাগুলো থেকে বড় আকারের এই বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ঈদের দিন থেকেই নিরলস কাজ করে জনজীবনকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এস এম/ ৩০ মে ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews