ইতালির বাতোন্তো শহরের এক নারী লটারির টিকিট চেক করাতে দোকানে ‘পে-যোগ্য নয়’ বার্তা দেখে ভেবে বসেন টিকিটটি বাতিল। তিনি তা ফেলে দেন আবর্জনার স্তূপে। ওই বার্তার অর্থ ছিল, পুরস্কারের পরিমাণ এত বেশি যে, দোকান থেকে তা দেয়া সম্ভব নয়। নারীর নির্বাচিত নম্বর ২, ৪, ৮, ১০ ও ৫১-এ উঠেছিল ১০ লাখ ইউরোর (প্রায় ১৪ কোটি ২৬৫ লাখ বাংলাদেশি টাকা) বিশাল পুরস্কার।
বাড়িতে বিষয়টি জানতে পেরে নারী দোকানে ফিরে যান, কিন্তু আবর্জনা নিয়ে গাড়ি চলে গেছে। তিনি আবর্জনা কর্তৃপক্ষের কাছে সাহায্য চান। তারা গাড়িটি খুঁজে বের করে এবং বিশেষ স্থানে আবর্জনা থেকে টিকিট খোঁজার জন্য নারীকে লিখিত চুক্তিতে সম্মত হতে হয় সব খরচ বহন করার জন্য।
একদিনের বেশি সময় ধরে চলা তল্লাশির পর কর্মীরা লটারির টিকিটটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। টিকিট পাওয়ার খবরে নারী আনন্দে কেঁদে ফেলেন এবং তিনি এখন প্রায় ১০ লাখ ইউরোর পুরস্কারের আইনত মালিক। সূত্র : জে এন।