মোঃ হামিদুল ইসলাম লিংকন, মুন্সীগঞ্জ সিরাজদিখান সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ শরিফ দেওয়ান (৩৫) ও মো: জাকির শেখ (৫২) নামে দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিরাজদিখান বাজার এলাকার থানা রোডের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক শরিফ দেওয়ান টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা এবং মো: জাকির শেখ আউটশাহী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসময় শরিফ দেওয়ান ও মো: জাকির শেখ নামে দু‘জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, মুন্সীগঞ্জ জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তা আরো জোরদার করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews