সিরাজগঞ্জের এনায়েতপুর কেজির মোড়ে চিরচেনা যানজটের দৃশ্য পাল্টে দিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

তাদের স্বেচ্ছাসেবক টিম সোমবার সকাল থেকেই চারটি রাস্তার এই কেজির মোড়ে অবস্থান নিয়ে জানজট নিরসনে রাখছেন অনন্য ভূমিকা। গাড়ি সঠিক নিয়মে চলাচলে তাদের অনুরোধ মানছে সকল গাড়ির চালকরা। 

ট্রাফিকের অ্যাপ্রোন পড়ে তাদের অক্লান্ত পরিশ্রম মহা যানজট বিতাড়িত করেছে। সুশৃংখলভাবে চলাচল করছে সব ধরনের গাড়ি। স্ব-ইচ্ছা এবং স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের অনুপ্রেরণায় তারা এই উদ্যোগে সামিল হয়ে নিজেরা উচ্ছ্বাসিত।

কেজির মোড়ের যানজটমুক্ত করতে ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে আখ্যা দিয়েছে স্থানীয় ব্যবসায়ী এবং যাত্রীরা।

ছাত্রদলের এই স্বেচ্ছাসেবকদের উদ্যোগ দুটি শিফটিংয়ে ৩০-৩৫ জন কাজ করছে। যানজট নিরসনে তাদের এই প্রচেষ্টা ঈদ পরবর্তী পর্যন্ত থাকবে বলে তারা জানিয়েছেন।

তাঁত শিল্পের দেশের বড় পাইকারী কাপড়ের হাট ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থাকার কারণে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের কেজির মোড় দেশের সব জেলার মানুষের আগমনে অত্যন্ত ব্যস্ততম। আর ঈদের সময় এখানে থাকা বিপনী বিতানগুলোতে প্রচণ্ড ভিড় থাকায় বিভিন্ন রকম গাড়ির জানজট লেগেই থাকতো। 

দুর্ভোগের দীর্ঘদিনের সেই চিরচেনা দৃশ্য এখন অনেকটাই পাল্টে গেছে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews