মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে তিনি মনে করছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি।

দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে। ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময় অবস্থানের প্রয়োজন নেই।

তিনি বলেন, 'আমরা সেখানে আর খুব বেশিদিন থাকব না।' তবে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করতে এখনও কিছু কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন এই গুরুত্বপূর্ণ জলপথ দ্রুতই খুলে যাবে। তার মতে, যেসব দেশ এই রুটের ওপর নির্ভরশীল, তারা নিজেরাই এটি উন্মুক্ত করার উদ্যোগ নিতে পারে।

তিনি আরও বলেন, 'আমি মনে করি এটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। দেশটিকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, তাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। যারা এই প্রণালি ব্যবহার করে, তাদেরই এগিয়ে এসে এটি খুলতে দেওয়া উচিত।'

সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews