ইরানি যুদ্ধজাহাজের ভারতে নোঙর করা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিভ্রান্তির কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই। আজ সোমবার ভারতীয় সংসদের উভয় কক্ষে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তিনি যে বিবৃতি দেন, তাতেই এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নানা প্রশ্নও উঠছে।
বিবৃতিতে জয়শঙ্কর বলেন, ‘কোচিতে ইরানের একটি জাহাজ নোঙর করেছে। এ নিয়ে সদস্যরা নিশ্চয় জানতে আগ্রহী। ইরান গত ২৮ ফেব্রুয়ারি ভারতকে অনুরোধ করে, এই অঞ্চলে থাকা তাদের তিনটি জাহাজকে ভারতীয় বন্দরে নোঙর করার জন্য। ১ মার্চ সেই অনুমতি দেওয়া হয়।’