ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে তার নতুন সিনেমা ‘শিকার’এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। শুটিংয়ের ফাঁকে নেপালের পোখারা অন্নপূর্ণার রোমাঞ্চকর ক্যাবল কারে চড়ে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেসবুক লাইভে এসে ভক্তদের সাথে ক্যাবল কারে চড়ার রোমাঞ্চ ও ভয়ের অনুভূতি শেয়ার করেন অপু বিশ্বাস। লাইভে তিনি জানান, এই ক্যাবল কারটি অত্যন্ত উঁচুতে অবস্থিত হওয়ায় তা মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অভিজ্ঞতার চেয়েও অনেক বেশি ভয়ংকর ও চ্যালেঞ্জিং মনে হয়েছে তার কাছে। লাইভের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ভীষণ ভয় লাগছে।’ 

আরও পড়ুন

আরও পড়ুন

কোথায় হারালো ঢাকাই সিনেমার সেই কালজয়ী সংলাপ?

কোথায় হারালো ঢাকাই সিনেমার সেই কালজয়ী সংলাপ?

রোমাঞ্চকর এই ভ্রমণে কিছুটা আতঙ্কিত হলেও তিনি ভক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছেন, যাদের উচ্চতাভীতি (হাইফোবিয়া) বা হার্টের দুর্বলতা রয়েছে, তাদের এই ক্যাবল কারে ওঠা উচিত নয়। এছাড়া শুটিং ও ভ্রমণের এই বিশেষ মুহূর্তে তিনি তার সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews