অনাকাঙ্ক্ষিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল। 

লাইসেন্স পুনর্বহালের পর মঙ্গলবার সকাল থেকে হাসপাতালটিতে পুরোদমে শুরু হয়েছে চিকিৎসা কার্যক্রম। হাসপাতাল চালুর খবরে সন্তোষ প্রকাশ করেছেন রোগী ও শিক্ষার্থীরা। 

‎দীর্ঘ দেড় মাসের স্থবিরতা কাটিয়ে চিরচেনা রূপে ফিরেছে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল। আজ সকাল থেকেই লাইসেন্স পুনর্বহালের পর পুরোদমে শুরু হয়েছে সব বিভাগের চিকিৎসা ও সেবা কার্যক্রম।

‎বন্ধ থাকার এই দিনগুলোতে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও আইসিইউসহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার মান উন্নত করতে কর্মকর্তা ও কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।

‎দীর্ঘ ৪৫ দিন পর হাসপাতালের লাইসেন্স ফিরে পাওয়ায় এবং ঘরের কাছে কম খরচে চিকিৎসার সুযোগ পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ রোগী ও মেডিকেল শিক্ষার্থীদের মাঝে।

‎উন্নত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে নতুন পথচলা শুরু করলো আদ্-দ্বীন হাসপাতাল। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের আস্থা তারা কতটুকু ধরে রাখতে পারে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। 

এর আগে গত ১৯ জুন স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে লাইসেন্স পুনর্বহাল করল কর্তৃপক্ষ।

গত ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। যাদের প্রত্যেকের বয়স ছিল এক থেকে চার দিনের মধ্যে। এ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে এ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews