শফিকুর রহমান বলেন, ‘ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে আমাদের বুকের ওপর থেকে ফ্যাসিবাদী শাসনকে আল্লাহ–তাআলা খতম করে দিয়েছেন। তরুণদের নেতৃত্বে গণ–আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং সেই আন্দোলনের সুফল ভোগ করছেন বর্তমান ক্ষমতাসীনরা।’
গণভোটের রায় অগ্রাহ্য করার মানে জনগণকে অপমান করা জানিয়ে বিরোধী দলের এই নেতা বলেন, ‘জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। গণভোটের রায়ও বাস্তবায়ন করতে বাধ্য করা হবে।’
বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘দেশে রাজনৈতিক দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল। এখন মানুষ বলে চাঁদাবাজি দল।’