কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।
রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের জারি করা এক স্মারকে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্মারকে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে বোর্ড মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. সালাহ উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মীর্জা জালাল উদ্দিন খান বাদল। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক মনোনীত একজন করে সদস্যও কমিটিতে যুক্ত থাকবেন।
নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন। ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এমই