উত্তর সাইপ্রাসের উপকূলে প্রায় ২৬০ যাত্রী নিয়ে একটি ফেরি উল্টে গেছে। দুর্ঘটনার পর সেখানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্যাটামারান ধরনের ফেরিটি উত্তর সাইপ্রাসের কিরেনিয়া বন্দর থেকে ছেড়ে যায়। যাত্রা শুরুর কয়েক কিলোমিটার পর উপকূলের কাছে এটি ডুবে যেতে শুরু করে। একপর্যায়ে ফেরিটি উল্টে যায়।

ফেরিতে প্রায় ২৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর তাদের উদ্ধারে সাগরে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

এখন পর্যন্ত দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews