গুগল প্লে স্টোরে থাকা বেশ কিছু বিপজ্জনক অ্যাপ্লিকেশন লক্ষ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে, যেগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। 

সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ‘বিটডিফেন্ডার’-এর এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে জানানো হয়, জিপিএস, ফটো ফিল্টার ও ওয়ালপেপার ক্যাটাগরির মতো জনপ্রিয় অ্যাপগুলোর আড়ালে মূলত এই ক্ষতিকর কাজগুলো চালানো হচ্ছে। সনাক্তকরণ এড়াতে অ্যাপগুলো নানারকম চতুর কৌশল অবলম্বন করে—যেমন ইনস্টল হওয়ার পরপরই নিজেদের নাম ও অ্যাপ আইকন পরিবর্তন করে নিজেদের লুকিয়ে ফেলে। কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ নিজস্ব ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বিজ্ঞাপন দেখায়, যার মাধ্যমে অজান্তেই ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে। 

যদি আপনার ফোনে নিচের কোনো অ্যাপ ইনস্টল করা থাকে, তবে তা অবিলম্বে আনইনস্টল করার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। 

যে ৩৫টি অ্যাপ এড়িয়ে চলবেন: 

১. ওয়ালস লাইট - ওয়ালপেপার্স প্যাক 

২. বিগ ইমোজি - কীবোর্ড 

৩. গ্র্যাড ওয়ালপেপার্স - থ্রিডি ব্যাকড্রপস 

৪. ইঞ্জিন ওয়ালপেপার্স - লাইভ অ্যান্ড থ্রিডি 

৫. স্টক ওয়ালপেপার্স - ৪কে অ্যান্ড এইচডি 

৬. ইফেক্টম্যানিয়া - ফটো এডিটর 

৭. আর্ট ফিল্টার - ডিপ ফটো ইফেক্ট 

৮. ফাস্ট ইমোজি কীবোর্ড 

৯. ক্রিয়েট এ স্টিকার ফর হোয়াটসঅ্যাপ 

১০. ম্যাথ সলভার - ক্যামেরা হেলপার 

১১. ফটো পিক ইফেক্টস - আর্ট ফিল্টার 

১২. এলইডি থিম - কালারফুল কীবোর্ড 

১৩. কীবোর্ড - ফান ইমোজি, স্টিকার 

১৪. স্মার্ট ওয়াইফাই 

১৫. মাই জিপিএস লোকেশন 

১৬. ইমেজ ওয়ার্প ক্যামেরা 

১৭. আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি 

১৮. ক্যাট সিমুলেটর 

১৯. স্মার্ট কিউআর ক্রিয়েটর 

২০. কালারাইজ ওল্ড ফটো 

২১. জিপিএস লোকেশন ফাইন্ডার 

২২. গার্লস আর্ট ওয়ালপেপার 

২৩. স্মার্ট কিউআর স্ক্যানার 

২৪. জিপিএস লোকেশন ম্যাপস 

২৫. ভলিউম কন্ট্রোল 

২৬. সিক্রেট হরিস্কোপ 

২৭. স্মার্ট জিপিএস লোকেশন 

২৮. অ্যানিমেটেড স্টিকার মাস্টার 

২৯. পার্সোনালিটি চার্জিং শো 

৩০. স্লিপ সাউন্ডস 

৩১. কিউআর ক্রিয়েটর 

৩২. মিডিয়া ভলিউম স্লাইডার 

৩৩. সিক্রেট অ্যাস্ট্রোলজি 

৩৪. কালারাইজ ফটোস 

৩৫. ফাই ৪কে ওয়ালপেপার - অ্যানিমে এইচডি 

আরও পড়ুন

আরও পড়ুন

বিশ্বে ১৪০ কোটির বেশি মানুষের পছন্দ উইচ্যাট, কেন এত জনপ্রিয়?

বিশ্বে ১৪০ কোটির বেশি মানুষের পছন্দ উইচ্যাট, কেন এত জনপ্রিয়?

অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা কি নিরাপদ?

সাধারণত নির্ভরযোগ্য বা বিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ইনস্টল করা নিরাপদ বলে মনে করা হলেও, অজানা কোনো উৎস থেকে অ্যাপ নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ঝুঁকি কমাতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে:

ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার: ফোনে একটি মানসম্মত অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল রাখলে তা ক্ষতিকর কোড বা ম্যালওয়্যার থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

বিশ্বস্ত উৎস নির্বাচন: কেবল সেইসব উৎস থেকেই অ্যাপ ইনস্টল করুন যেগুলোর ওপর আপনার পূর্ণ আস্থা রয়েছে। কোনো উৎস নিয়ে সন্দেহ থাকলে ডাউনলোডের আগেই তা যাচাই করে নেওয়া উচিত। 

রিভিউ ও মন্তব্য পড়া: অ্যাপটি ডাউনলোডের আগে অবশ্যই ব্যবহারকারীদের দেওয়া রিভিউ বা মতামত পড়ে দেখুন। এতে অ্যাপটি নিরাপদ কিনা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

ম্যালওয়্যার থেকে ফোন সুরক্ষিত রাখার উপায়

মোবাইল ফোনকে ম্যালওয়্যার ও ক্ষতিকর আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে ব্যবহারকারীরা কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলতে পারেন: 

১. ওএস ও অ্যাপ আপডেট রাখা: অপারেটিং সিস্টেম (ওএস) sএবং ফোনে থাকা সব অ্যাপ নিয়মিত সর্বশেষ সংস্করণে আপডেট রাখুন। এটি যেকোনো সিকিউরিটি ফাঁকফোকর বন্ধ করে দেয়।

২. সিকিউরিটি অ্যাপ ব্যবহার: ফোনে একটি বিশ্বস্ত সিকিউরিটি বা অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করুন। এটি ফোনে ম্যালওয়্যার প্রবেশ করলে তা দ্রুত সনাক্ত করতে ও মুছে ফেলতে সাহায্য করবে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews