প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এমপি।

তিনি বলেন, সরকার যে প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বলছে, বাস্তবে এ ঘাটতি আরও অনেক বেশি হতে পারে। তার ধারণা অনুযায়ী, প্রকৃত ঘাটতির পরিমাণ সাড়ে ৪.৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

ড. আতিক মুজাহিদের মতে, প্রস্তাবিত ৬.৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, রাজস্ব আহরণে অন্তত ২ লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।

তিনি আরও মন্তব্য করেন, এ পরিস্থিতিতে বাজেটটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ড. আতিক মুজাহিদ বলেন, রাজস্ব কাঠামো ও অর্থনৈতিক সক্ষমতার মধ্যে সমন্বয় না থাকলে বাজেটের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews