চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে একটি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা এনএসআই’র তথ্যের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপিতেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে “ইয়াম্মি ফুড প্রোডাক্ট” নামের একটি আচার কারখানায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে আচার উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে কারখানা থেকে ২৪৯ কার্টুন আচারসহ আচার তৈরির বিভিন্ন মেশিন জব্দ করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর উপায়ে ব্যবহৃত আচার তৈরির সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় উক্ত কারখানার সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews