বৈষম্যবিরোধী মামলায় শেখ মামুন খালেদকে (৬৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাতে সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতার শেখ মামুন খালেদকে বৈষম্যবিরোধী মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।
সূত্র : বাসস