দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত এই রোগে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৩ জন। ২৭ জন ভর্তি হয়েছেন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয় ৩৯ জন।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৬৭ জন, খুলনায় ২৩, ময়মনসিংহে ১৭ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ৩ জন ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গুতে সবশেষ তিনজনের মৃত্যু হয় গত ৩ আগস্ট। সেই হিসাবে, প্রাণঘাতী এ রোগে গেল চার দিনে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর ৫৯ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মৃত্যু হয়েছে ৫ জনের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews