টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। কিন্তু এবার তারা হতাশ করেছে। পেরোতে পারেনি গ্রুপ পর্বের বাধাই। অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায়টা তাই অধিকাংশই রশিদ খানের ওপরই বর্তায়।

দলের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় হারাতে চলেছেন তিনি অধিনায়কত্ব। প্রভাবশালী এই টি-টোয়েন্টি খেলোয়াড়ের জায়গায় আফগানিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন ইব্রাহিম জাদরান।

এই খবর জানা গেছে আফগান সংবাদমাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে।

আফগান সেই সংবাদমাধ্যমকে সূত্র জানিয়েছে, রশিদ খানের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে ব্যক্তিগত কারণ দেখিয়ে। যদিও এখনও বিস্তারিত কোনোকিছুই প্রকাশ্যে আসেনি। বোর্ড থেকেও জানানো হয়নি তেমন কিছু।

২০১৯ সালে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়ে ৬ বছরের অধিক সময় দলকে নেতৃত্ব দেন ৪৮ ম্যাচে। তার অধীনে ২৬ ম্যাচে জয় পায় আফগানরা। বিপরীতে হেরেছে ২১ ম্যাচে।

আমু টিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই রশিদকে সরানোর কথা ভেবেছিল আফগান ক্রিকেট বোর্ড। তবে সার্বিক দিক চিন্তা করে সেসময় সেই পরিকল্পনা বাস্তবায়ন করেনি তারা।

বিশ্বকাপে ব্যর্থতার পর এখন তাকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। বিকল্প হিসেবে বেশি উচ্চারিত হচ্ছে ইব্রাহিম জাদরানের নাম। পাশাপাশি আলোচনায় আছেন রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইও। যদিও ওমরজাই নিজ থেকেই অধিনায়কত্ব না করার কথা জানিয়েছেন।

আইএন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews