পঞ্চগড়ের বোদা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক হবিবর রহমান (৫৮)কে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় রোববার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। 

প্রায় ৫ ঘন্টা পর বিকালে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন শিক্ষক। পরে বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। 

এসময় ভয়ে তিনি একটি টেবিলের নিচে লুকিয়ে পড়েন। পরে খবর পেয়ে বোদা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। 

পরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। 

এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীর মা-বাবা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জানান।




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews