বেলজিয়ামের একটি পরিত্যক্ত ব্রুয়ারি (মদ তৈরির কারখানা) সংস্কার করার সময় মাটির নিচে এবং দেয়ালে লুকিয়ে রাখা আনুমানিক ১ কোটি ডলার (প্রায় ১০ মিলিয়ন) মূল্যের সোনার বার ও কয়েন উদ্ধার করেছেন নির্মাণ শ্রমিকরা। এই চোখ ধাঁধানো আবিষ্কারটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই গুপ্তধনের আসল মালিক কে, তা খুঁজে বের করতে বেলজিয়াম পুলিশ ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

গত মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বেলজিয়ামের ইস্ট ফ্ল্যান্ডার্সের সিন্ত-গিলিস-ডেনডারমন্ডে নামক এলাকায় একটি পুরোনো ব্রুয়ারিতে নর্দমার পাইপ বসানোর জন্য ড্রিল করার সময় এই বিপুল পরিমাণ সোনা আবিষ্কৃত হয়।

সেখানে কর্মরত কোবে নামের ১৮ বছর বয়সী এক তরুণ নির্মাণ শ্রমিক জানান, মাটি খুঁড়ে যখন প্রথম কয়েনগুলো বের হয়ে আসে, তখন তিনি সেগুলোকে সাধারণ '১ ইউরোর কয়েন' ভেবে ভুল করেছিলেন! পরবর্তীতে একের পর এক সোনার বার ও কয়েন বের হতে থাকলে তারা পুলিশে খবর দেন।বর্তমানে এই গুপ্তধন সরকারি উচ্চ-নিরাপত্তা ভল্টে রাখা হয়েছে। বেলজিয়ামের আইন অনুযায়ী, আগামী ৫ বছরের মধ্যে যদি এর কোনো প্রকৃত মালিক দাবিদার না আসে, তবে এই সম্পদের অর্ধেক পাবেন উদ্ধারকারী শ্রমিকরা এবং বাকি অর্ধেক পাবেন ওই ভবনের বর্তমান মালিক (একটি দাতব্য সংস্থা)।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews