ঢাকা, ২৪ মার্চ – দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম কমানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমার কারণে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২ হাজার ২০ টাকায় বিক্রি হবে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। এর আগে ১৯ মার্চ সকালে বাজুস প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

এস এম/ ২৪ মার্চ ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews