ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বোলাররা লাইন-লেন্থ অনুযায়ী বোলিং করেছে বলে মস্তব্য করেছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ।

হাসানের মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে বল হাতে ভালো শুরু করেছে বাংলাদেশ। লাইন-লেন্থ অনুযায়ী বল করেছে বোলাররা।

তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৬৩ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়া একাদশকে ৩৫৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা। প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থাকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়েছে বাংলাদেশ। দিন শেষে ২ উইকেটে ১৯ রান তুলেছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া একাদশের লিড আটকাতে না পারলেও বোলাররা ভালো বল করেছে বলে জানান প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার হাসান।

দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিবিকে পাঠানো ভিডিও বার্তায় হাসান বলেন, ‘সব মিলিয়ে আমার কাছে মনে হয়, আমরা খুব ভালো শুরু করেছি। বোলাররা দারুণ লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছে। এখানকার কন্ডিশনে ভালো বাউন্স ও সুইং রয়েছে। বোলিং ইউনিট হিসেবে আমরা সবাই ভালো করার চেষ্টা করেছি। আমার কাছে ইংল্যান্ডের কন্ডিশন আর অস্ট্রেলিয়ার কন্ডিশনের মধ্যে অনেক মিল রয়েছে।’

১৯ ওভার বল করে ৪২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার হাসান। এ ছাড়াও তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট নেন। পাশাপাশি ১টি করে উইকেট শিকার ছিল খালেদ আহমেদ ও এবাদত হোসেনের।

নিজের বোলিং পারফরমেন্স নিয়ে হাসান বলেন, ‘আমি নতুন ও পুরোনো দুই বলেই বোলিং উপভোগ করি। সব সময় চেষ্টা করি লাইন-লেন্থ ও সুইং বজায় রেখে বল করতে। নতুন বলে দ্রুত উইকেট নেয়ার মানসিকতা নিয়ে বল করি এবং সেটা ধরে রাখার চেষ্টা করেছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews