ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তিনি মন্ত্রিসভা ও দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এর ফলে তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়ে গেছে এবং শিগগিরই সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম জানান, তিনি এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার খবর জানার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

হিরো আলম বলেন, তাঁর এলাকার মানুষের পরামর্শ অনুযায়ী তিনি উত্তরাঞ্চলের একটি আসন থেকেই নির্বাচনে অংশ নিতে চান। সে কারণেই তিনি এবার ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

তবে এখনো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

এর আগে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এবার মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews