স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সংসদকে জানিয়েছেন, স্বাস্থ্য খাতে বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক জায়গায় ভেঙে পড়েছে। ফলে স্বাস্থ্য খাত স্থবির হয়ে পড়েছে। গতকাল সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরপর্বে তিনি এসব কথা বলেন। অধিবেশনে এ বিষয়ে নোটিসটি উত্থাপন করেন সংসদ সদস্য মো. কামরুল হাসান। এ সময় তিনি আরও বলেন, ‘দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে জেলা-উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের নির্বাচনি অঙ্গীকার।’ মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর স্বাস্থ্য খাতে কোনো উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করা হয়নি। বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতের বিভিন্ন অবকাঠামো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে স্বাস্থ্য খাত স্থবির হয়ে পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটের পর আমরা ডাক্তার, নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পরিসর বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews