ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এই হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।

তার নিহত হওয়ার খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি ইরানি সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সকালে তিনি নিহত হয়েছেন এবং এ জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়েছে এই বিবৃতিতে।

তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। তারা জানিয়েছে বিষয়টি তারা খতিয়ে দেখছে।

খাদেমি এর আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই মি. খাদেমি অভিযোগ করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একটি মঞ্চ প্রস্তুত করছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি'র গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসি'র গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।

সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে।

তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে।

খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ জুন ইসরায়েলি হামলায় নিহত হন।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews