বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে বড় ধাক্কা খেল ব্রাজিল। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ ডিফেন্ডার ওয়েসলি। তার জায়গায় দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।

মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে চোট পান ওয়েসলি। ম্যাচের শুরুতেই উরুতে সমস্যা অনুভব করলে তাকে মাঠ ছাড়তে হয়। পরে মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট ধরা পড়ে, যা থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব নয়।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি ওয়েসলির দ্রুত আরোগ্য কামনা করেছে এবং জানিয়েছে, তার বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এদেরসনকে।

আরও পড়ুন

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মামদানি

২০২৬ বিশ্বকাপ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মামদানি

বর্তমানে ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলছেন ২৬ বছর বয়সী এদেরসন। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবের আগ্রহের খবরও শোনা যাচ্ছে। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন ২০২৫ সালের মার্চে।

ওয়েসলির ছিটকে যাওয়াকে দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, তরুণ এই ডিফেন্ডার দলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তবে এদেরসনের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও বিশ্বাস তার।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে স্কোয়াডে এই পরিবর্তন ব্রাজিলের প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সুত্র: বিবিসি স্পোর্ট



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews