সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পাশের বাড়ির এক ব্যক্তির মরদেহ আনতে কুলাউড়া থেকে সিলেটে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা।

নিহতের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম জানান, সিলেটের ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম নিয়াজের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews