দ্বিতীয়ার্ধে নিলান্ডের একটি দুর্দান্ত সেভ অবশ্য শেষ পর্যন্ত পরিসংখ্যানে জায়গা পায়নি। কাছ থেকে ব্রুনো গিমারাইসের শট ঠেকিয়েছিলেন এক হাতে। পরে অফসাইডের বাঁশি বাজায় সেটি হিসাবের খাতায় ওঠেনি। কিন্তু নিলান্ডের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছিল, গোলপোস্টের নিচে অন্য এক মানুষ দাঁড়িয়ে আছেন।

ম্যাচে নিলান্ডকে চেনানো সবচেয়ে মোক্ষম মুহূর্তটি আসে ৮৬ মিনিটে। নরওয়ে তখন ১-০ গোলে এগিয়ে। ব্রাজিলের আক্রমণে বল যাচ্ছিল এনদ্রিকের দিকে। কিন্তু নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আয়েরের গায়ে লেগে বল দিক বদলে আকাশে উঠে যায়। সবাই ভেবেছিল সেটি ডান পোস্ট ঘেঁষে জালে ঢুকবেই। পিছিয়ে যেতে যেতে ভারসাম্য হারানো অবস্থায় নিলান্ড এক হাতে বল ছুঁয়ে সেটিকে পোস্টে লাগিয়ে বাইরে পাঠান। আত্মঘাতী গোল থেকে দলকে বাঁচানোর এই সেভটি হয়তো এবারের বিশ্বকাপের সেরা সেভগুলোর একটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews