দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি জোরদার করেছে। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ২২ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট।

ম্যাশেবল এর প্রতিবেদন অনুযায়ী, এই আয়োজনেই উন্মোচন করা হতে পারে নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮। এটি গত বছরের জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। আগের মডেলের মতোই উন্নত ডিজাইন, আরও পাতলা বডি এবং শক্তিশালী পারফরম্যান্সের দিকেই জোর দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের ইভেন্টে নতুন একটি ‘ওয়াইড ফোল্ড’ ডিভাইসও উন্মোচনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বড় আকারের ফোল্ডেবল স্ক্রিন নিয়ে আসা এই ডিভাইসটি ভবিষ্যতে অ্যাপলের সম্ভাব্য ফোল্ডেবল আইফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে বলে বিশ্লেষকদের মত।

যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ধারাবাহিকতা অনুযায়ী একই মঞ্চে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ উন্মোচনের সম্ভাবনাও প্রবল। এছাড়া নতুন গ্যালাক্সি ওয়াচ সিরিজও এই ইভেন্টে আসতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন ডিভাইসগুলোর অন্তত একটিতে এস পেন সাপোর্ট থাকতে পারে। বড় স্ক্রিনের সুবিধা কাজে লাগাতে এটি বিশেষভাবে ‘ওয়াইড ফোল্ড’ ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ফোল্ডেবল স্মার্টফোন বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে স্যামসাং। বিশেষ করে জেড ফোল্ড সিরিজের ডিভাইসগুলো উন্নত ডিজাইন, মাল্টিটাস্কিং সুবিধা এবং প্রিমিয়াম অভিজ্ঞতার কারণে ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।নতুন এই ডিভাইসগুলো বাজারে এলে ফোল্ডেবল স্মার্টফোন খাতে প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

শাহজালাল/কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews