মোবাইল ফোনে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষতিকর ও নকল অ্যাপ থাকলে আপনি সহজেই সাইবার প্রতারণা কিংবা আর্থিক জালিয়াতির শিকার হতে পারেন। হ্যাকাররা সাধারণত প্লে স্টোর বা বিভিন্ন থার্ড-পার্টি সাইটে আসল অ্যাপের মতো দেখতে ভুয়া অ্যাপ ছড়িয়ে দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংকিং ডেটা চুরি করে থাকে। 

অপরিচিত কিংবা ক্ষতিকর কিছু অ্যাপ যেমন— অনুমোদনহীন কুইক লোন বা ঋণ দেওয়ার অ্যাপ, ভুয়া স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার, ম্যালওয়্যারযুক্ত টর্চলাইট, স্ক্যানার বা ওয়ালপেপার অ্যাপ এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও গেমের নকল বা ক্লোন সংস্করণ মোবাইল ফোনে থাকলে আপনি বড় ধরনের সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন।

তাই বলে ফোন ব্যবহার করবেন না। ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া আপনি অচল। কারণ বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। যুগের সঙ্গে তালমিলিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু অনেকেই না বুঝে ফোনে গুচ্ছ গুচ্ছ অ্যাপ ইনস্টল করে ফেলেন, এটি করা যাবে না। 

গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া গেলেই যে অ্যাপটি নিরাপদ, তা মনে করার কোনো কারণ নেই।  সে জন্য কোনটি আসল অ্যাপ, কোন প্রয়োজনীয়, আর কোনটি থেকে বিপদ ঘটতে পারে, তা বোঝা ভীষণ জরুরি। সম্প্রতি এমন কিছু অ্যাপ ওয়েবসাইটে দেখা গেছে, যা হুবহু একই রকম। এসব ভুয়া অ্যাপ নেটদুনিয়ায় ছড়িয়ে রয়েছে, যেগুলো একঝলক দেখলে বোঝার উপায় নেই যে— আসল না নকল। 

আর সেসব অ্যাপের মাধ্যমেই ক্ষতিকর ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। না বুঝে এমন কোনো অ্যাপ ইনস্টল করে ফেললেই আপনার ফোন কিংবা ডিভাইসের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যেতে পারে। ফলে এসব অ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য যে কোনো মুহূর্তে বেহাত হয়ে যেতে পারে। এর একটি তালিকা প্রকাশ হয়েছে, যেগুলো দ্রুত ফোন থেকে রিমুভ করার জন্য ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। 

কারণ এসব অ্যাপের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে এবং আপনার ডিভাইসের নিয়ন্ত্রণও হারানোর ঝুঁকি রয়েছে। ফলে এসব অ্যাপ অতিদ্রুত মুছে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন অ্যাপ ক্ষতিকারক—

১. জিপিএস লোকেশন ফাইন্ডার, আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি, স্মার্ট কিউআর ক্রিয়েটর

জিপিএস লোকেশন ফাইন্ডার, আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি এবং স্মার্ট কিউআর ক্রিয়েটর— এই অ্যাপগুলোও ভীষণভাবে বিপজ্জনক। এসবের মাধ্যমে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করে আপনার ওপর নজরদারি চালাতে পারে। আর নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে যেসব বিষয় খেয়াল রাখা ভীষণ জরুরি।

নতুন যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে দেখে নিতে হবে, সেই অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম ও তৈরির সময় আর কী কী ফিচার রয়েছে। অনেক সময়ে একই নামে একাধিক অ্যাপ থাকে প্লে স্টোরে। সে ক্ষেত্রে দেখে নিতে হবে, ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন, কতবার অ্যাপটি ইনস্টল করা হয়েছে এবং কোনো আপত্তিকর ছবি বা ভিডিও লিঙ্ক এর সঙ্গে যুক্ত কিনা। তেমন হলে সতর্ক হতে হবে। অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি দেখেন আপনার ফোনের অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশন ও আরও কিছু ব্যক্তিগত তথ্যের অনুমতি চাইছে, তাহলে সেই অ্যাপটি ইনস্টল করবেন না।

২. টিকটক ক্লোন অ্যাপ

টিকটক ক্লোন অ্যাপটি আসল টিকটক নয়, এর নকল সংস্করণ! অনেকেই না বুঝে এটি ইনস্টল করে ফেলেন। এই অ্যাপটি আপনার ব্যাংক ও অনলাইন লেনদেনসংক্রান্ত তথ্য হ্যাক করে ফেলতে পারে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ।

৩. সেক্স ক্র্যাপ্তকাররেন্সি অ্যাপ

সেক্স ক্র্যাপ্তকাররেন্সি অ্যাপটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে অন্তত ১০ হাজার বার ডাউনলোড হয়েছে। যদিও এটি দেখতে একটি সাধারণ ক্রিপ্টোঅ্যাপের মতো, কিন্তু বাস্তবে এটি একটি ম্যালওয়্যার। সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলার জন্য তৈরি।

৪. হোয়াটসঅ্যাপ স্টিকার মেকার ও আর্ট ফিল্টার

হোয়াটসঅ্যাপ স্টিকার মেকার ও আর্ট ফিল্টার— এই অ্যাপ দুটিও ক্ষতিকর। এসবের মাধ্যমে আপনার ফোনের ব্যক্তিগত ছবি, ভিডিও, লোকেশন বা কনট্যাক্ট লিস্ট চুরি হয়ে যেতে পারে। এরই মধ্যে এই অ্যাপগুলোতে ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews