সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচজুড়ে বল দখলে রেখেছিল ইন্টার মিলান। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল। ইতালিয়ান ক্লাবটির একের পর এক শট ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া। ম্যাচে প্রথম সাফল্য পায় স্বাগতিকরা। কাইলিয়ান এমবাপে ১৪ মিনিটে এনে দেন লিড। ২৩ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে ব্যবধান দিগুণ করে লস ব্লাঙ্কোস দল। দ্বিতীয়ার্ধে আরও চাপ প্রয়োগ করে মিলান। ৭৭ মিনিটে কার্লোস অগাস্টোর গোলে ব্যবধান কমাতে পারলেও জয় আনতে পারেনি ক্লাবটি।