মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুল ছাত্র গাজী দিল হোসেন নিরব হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় পলাতক আসামি মো. রুমান (১৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার উওর কামারগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রুমান শ্রীনগর উপজেলার উওর কামারগাও এলাকার হাফিজুর রহমান সুমনের ছেলে।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে স্কুল ছাত্র গাজী দিল হোসেন নিরব (১৭) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এজাহারনামীয় পলাতক আসামি মো. রুমানকে উত্তর কুমারগাঁও এলাকা থেকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/এআইডি