নরওয়ের বিপক্ষে শুক্রবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২-১ গোলে জয়ী হয়েছে নেদারল্যান্ডস। দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ রোনাল্ড কুমান। তার মতে, যোগ্য দল হিসেবে তারা জয়ের স্বাদ পেয়েছে। তবে অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক আরও উন্নতির সুযোগ দেখছেন।

ম্যাচে নরওয়ে প্রথম গোল করেন আন্দ্রেয়াস শেইলদ্রুপ। সমতায় ফেরান ফন ডাইক এবং ব্যবধান গড়ে দেন টিজানি রেইন্ডার্স। ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় ডাচরা। ৪৮ শতাংশ পজেশন থাকা দলটি ১৫টি শট নেয়ার মধ্যে ৭টি লক্ষ্যভেদে সফল হয়। নরওয়ের পক্ষে ৫টি শট লক্ষ্যভেদে গেছে ৩টি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমান বলেন, 'খুবই শক্তিশালী দলের বিপক্ষে দারুণ একটি ম্যাচ খেলেছি আমরা। নরওয়েকে হারাতে আমাদের যোগ্য দল হিসেবে খেলতে হয়েছে। পুরো ম্যাচের দিকে তাকালে, জয়ের যোগ্য আমরা।'

ফন ডাইক বলেন, 'এখনও অনেক কাজ করতে হবে। কিছু সময় খেলাটা ভালো হয়েছে, কিছু সময় খারাপও। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। যোগ্য দল হিসেবে জিতেছি, কিন্তু উন্নতির জায়গা এখনও আছে।'

নেদারল্যান্ডস বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী মঙ্গলবার তারা মুখোমুখি হবে একুয়েডরের, এরপর আলজেরিয়ার বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে।

জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে থাকবে, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া ও পোল্যান্ড অথবা সুইডেন।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews