নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় কালাম মোল্লা নামে ইতালি প্রবাসী এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়া এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আহত কালাম কালিয়া উপজেলার কাঁঠাদুরা গ্রামের আপিল উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাম লোহাগড়া থেকে নিজ বাড়ি কাঁটাদুরা গ্রামে ফিরছিলেন। পথে দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়া এলাকার ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘ঘটনা শুনেছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews