মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনীর কয়েকটি ইউনিট। গত সোমবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটকদের মধ্যে আটজন ইন্দোনেশিয়ার এবং আটজন বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে তাঁরা দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন।

দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুরনামা এলাকার পানতাই পুরনামা উপকূলে পৌঁছানোর সময় তাঁদের আটক করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews