প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড নামে বড় একটি প্রকল্প গ্রহণ করেছে। ক্রমান্বয়ে একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি পরিবারের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে। বর্তমানে অত্যন্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় বিরাজ করছে। এর থেকে দেশকে যেমন উঠিয়ে দাঁড় করাতে হবে, তেমনি সুবিধাভোগীরা যেন উপকৃত হয়, সেটাও দেখতে হবে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যে তালিকাটা (ভাতাপ্রাপ্তদের) আমাদের হাতে রয়েছে, তা আমরা যাচাই করছি। ফ্যাসিস্ট আমলে তালিকা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যেসব অনিয়ম হয়েছে, তা বিবেচনায় নিয়ে নীতিমালা সংশোধন করে প্রকৃত সুবিধাভোগীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসব।’

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময় তালিকা তৈরিতে অনেক স্বজনপ্রীতি করা হয়েছিল। বর্তমান সরকার ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার চেষ্টা করছে। বিদ্যমান তালিকা যাচাই করে এটা করা হবে, এ লক্ষ্যে কাজও শুরু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews