সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমরা গত দেড় বছর এ দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ নির্বাচন হচ্ছে।’ সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা ও ভোটের অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। গতকাল সকাল ১০টার পর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। সেনাপ্রধান বলেন, শান্তিপূর্ণভাবে সারা দেশে ভোট গ্রহণ হচ্ছে। সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং ভোট দেবেন।’ সেনাপ্রধান বলেন, আজকে আমাদের জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, আমি সকালে খবর নিয়েছি, সারা বাংলাদেশে কোথায় কী ঘটছে। আমার কাছে যে খবর, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।

সেনাপ্রধান আরও বলেন, ‘এ দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মিডিয়ার যারা ভোট দিতে পারছেন না আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। জনগণ আশ্বস্ত হচ্ছেন। তারা ভোট দিতে যাচ্ছেন। ভোট দেওয়ার জন্য উৎসাহী হচ্ছেন। ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews