বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ ও এমএসএস প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা আঞ্চলিক কেন্দ্রের জন্য নির্ধারিত গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসসহ দেশের ১১টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট তিন হাজার ২৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান এবং সংশ্লিষ্ট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো: আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews