ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার

০% ইএমআই ও বিশেষ অফারে ভিভো ভি৮০ লাইট প্রি-অর্ডারে থ্রিডি কার্ভড ডিসপ্লে ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট ৫জি-এর অফিসিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি-অর্ডার কার্যক্রম। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে ০% ইন্টারেস্টে ইএমআই ও হায়ার পারচেজ এবং এসএসএল পেমেন্ট সুবিধা। পাশাপাশি রয়েছে বিশেষ উপহার ও ডাটা অফার।

প্রি-অর্ডার চলাকালীন নির্দিষ্ট সংখ্যক নগদ মূল্য পরিশোধকারী ক্রেতারা পাবেন অ্যাপেক্স ও ভিভো গিফট বক্স এবং পরবর্তী ক্রেতাদের দেওয়া হবে স্মার্ট গ্লাস। গ্রাহকেরা ০% ইন্টারেস্টে হায়ার পারচেজ ও মাসিক ৭,০০০ টাকা ইন্সটলমেন্টে ফোনটি কিনতে পারবেন। হায়ার পারচেজ সুবিধায় সব গ্রাহক পাবেন ডাব্লিউ২ এসই স্মার্টওয়াচ। এছাড়া, ভিভো ভি৮০ লাইটের সঙ্গে ‘সিউর শট গিফট’ হিসেবে থাকছে ৭ দিনের ৫ জিবি জিপি ডাটা বান্ডেল, ১০০ জিবি গুগল স্টোরেজ এবং ভিভো সিলভার মেম্বারশিপ।

ভিভো ভি৮০ লাইট ৫জি-তে রয়েছে ৬.৮৩ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ইউনিবডি ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। ফোনটি পাওয়া যাচ্ছে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু – দুটি রঙে। পারফরম্যান্সের জন্য রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে আরও ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা।

এছাড়াও, ছবি তুলতে এতে আছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট ক্যামেরার সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লম্বা সময় ব্যাকআপ দেবে এর ৭০৫০ এমএএইচ-এর ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়।

দেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা।

ফোন কেনার সিদ্ধান্তে বাড়তি সুবিধাও এখন গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় ভি৮০ লাইট ৫জি-এর প্রি-অর্ডারে থাকছে একাধিক সুবিধা, যা নতুন ফোন কেনার অভিজ্ঞতাকে করতে পারে আরও সাশ্রয়ী ও উপভোগ্য।

পূর্বকোণ/আদর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews