টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের জায়গা তৈরি করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল অন্যভাবে। মাত্র আট বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। ছবির নাম ছিল ‘মায়ার বাঁধন’। সেই ছবিতে শ্রাবন্তীর বাবা ও মায়ের চরিত্রে ছিলেন- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’-ই ছিল শ্রাবন্তীর বড় পর্দায় প্রথম কাজ। শৈশবের সেই দিনগুলোর স্মৃতি এখনো স্পষ্ট শ্রাবন্তীর মনে। মা-বাবার হাত ধরে স্টুডিওতে শুটিং করতে যেতেন তিনি। তার কাছে তখন সিনেমার সেট ছিল সম্পূর্ণ নতুন এক পৃথিবী।

আজ যেখানে ভক্তরা অটোগ্রাফ চান, সেলফি তোলেন, তখন সেই জগৎটাই ছিল তার কাছে বিস্ময়ের। সময়ের সঙ্গে বদলেছে টলিউডের কাজের পরিবেশ। শ্রাবন্তীর স্মৃতিতে, সেই সময় আলাদা মেকআপ ভ্যানের চল ছিল না। একই মেকআপ রুমে একসঙ্গে বসতে হতো শিল্পীদের। শুটিংয়ের ফাঁকে স্টুডিও চত্বরে ঘুরে বেড়ানো, খেলাধুলা- সবই ছিল তার ছোটবেলার কাজের অংশ। তার মতে, এখনকার শিশুশিল্পীরা অনেক বেশি পরিণত এবং পেশাদার।

তখন এতটা এডভান্সড ছিল না। সে সময় মাত্র আট বছর বয়সে অভিনয় করে পেয়েছিলেন ১২ হাজার টাকা। সেই টাকা দিয়ে বাড়িতে খাওয়া-দাওয়া হয়েছিল। পাশাপাশি দাদুর জন্য জামা-কাপড়ও কিনেছিলেন তিনি। ছোট্ট বয়সে পাওয়া সেই প্রথম উপার্জনের স্মৃতি আজও তার কাছে বিশেষ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews