বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট আর গণভোট; একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন?

রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শনিবার (২১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, যদি সংসদে এর (গণভোট) সমাধান না হয়, তাহলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে এ দাবি আদায় করে ছাড়ব।

ঈদযাত্রার বিষয়ে শফিকুর বলেন, ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি ও মন্ত্রীর কথায় জাতির কাছে আমরা লজ্জিত। এটা অমানবিক ও অপরাধ। তাদের উচিত ছিল যাত্রা আরামদায়ক করা। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে।

দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, গাজা ও ইরানে বর্বরতা চলছে; নিশ্চয় আল্লাহ মজলুমদের বিজয়ী করবেন ইনশাল্লাহ।

এদিকে রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে বিরোধী দলীয় প্রধান তার সরকারি বাসভবনে আজ বেলা ১১টা থেকে ঢাকায় কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করছেন। 

এদিকে বিকেল ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত জামায়াত আমির রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews