নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি প্রাইভেট সেক্রেটারি টু বোর্ড অব ডিরেক্টর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার, ৪ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: প্রাইভেট সেক্রেটারি টু বোর্ড অব ডিরেক্টর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ই-মেইল আদান-প্রদান এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
আরও পড়ুন
আরও পড়ুন ফিন্যান্স বিভাগে লোক নেবে আগোরা, প্রতি বছর ইনক্রিমেন্টসহ থাকছে যেসব সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ জুলাই ২০২৬