পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে খেলছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশী। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লাল-সবুজের ছয়জন প্রতিনিধি।

ইতোমধ্যে উদ্বোধনী ম্যাচেই অভিষেক হয়ে গেছে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের। লাহোর কালান্দার্সের হয়ে বৃহস্পতিবার মাঠে নামেন তারা।

যদিও শুক্রবার দ্বিতীয় দিন ছিল না বাংলাদেশী ক্রিকেটারদের কোনো ম্যাচ। তবে আজ শনিবার একসাথে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের চার ক্রিকেটার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে পেশাওয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ। চলতি টুর্নামেন্টে এটিই দু’দলের প্রথম ম্যাচ।

এই দু’দলে আছেন বাংলাদেশের মোট চার ক্রিকেটার। পেশাওয়ার জালমিতে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম, পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আর পিএসএলের নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজে যোগ দিয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।

এই ম্যাচে বাংলাদেশের দুই পেসারেরই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত একজন যে খেলবেন, তা নিশ্চিতই বলা যায়। তবে তানজিদ তামিমকে করতে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা।

তামিমের বিপরীতে দলে আছেন বাবর আজম, কুশল মেন্ডিস, জেমস ভিন্স, ব্রায়ান বেনেটের মতো টপ-অর্ডার ব্যাটাররা। তাদের সাথে লড়াই করেই একাদশে সুযোগ পেতে হবে তামিমের।

তবে পিন্ডিজ একাদশে রিশাদের উপস্থিতি প্রায় নিশ্চিত। দলটির স্কোয়াডে রিশাদ ছাড়া লেগ স্পিনার আছেন শুধু সাদ মাসুদ। যার আবার অভিজ্ঞতা তেমন বেশি নয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews