দেশে হামের উপসর্গ নিয়ে আজও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩১ শিশুর শরীরে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবারও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৭২ শিশু, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৫৯। এই সময়ে এক হাজার ৭৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৫৪ শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৮৮০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট মারা গেছে ৯৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৫৯ হাজার ১৫০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৩৯ হাজার ৫১৯ রোগী, তাদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৪৫৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews